ফ্রান্সে মা ও তিন মেয়েকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সে মা ও তার তিন মেয়েকে কুপিয়ে আহত করেছে এক দুর্বৃত্ত। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকালে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে গ্রাড-কলম্বের এক রিসোর্টে এ ঘটনা ঘটে। পুলিশ বলেছে, মরক্কোয় জন্ম নেওয়া ওই হামলাকারী বাড়ি রাজধানী প্যারিসে। বয়স ৩৯ বছর।

বিবিসির খবরে বলা হয়েছে, ছুটি কাটাতে পরিবারটি কলম্বের এক রিসোর্টে গিয়েছে। সেখানে হামলাকারী তাদের ওপর ছুরি নিয়ে হামলা চালায়। এতে আট বছর বয়সী এক কিশোরীর গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সে ফুসফুসে আঘাত পেয়েছে। আহত মায়ের বয়স ৪৬ ও অন্য দুই মেয়ের বয়স ১২ ও ১৪ বছর। মা ও অপর দুই মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

অসমর্থিত একটি সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, মেয়েদের গায়ে অল্প পোশাক ছিল বিধায় হামলা চালিয়েছেন ওই দুর্বৃত্ত।