ফ্রান্সে রক্ষণশীল দলের মনোনয়ন পেলেন ফিলোঁ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রাঁসোয়া ফিলোঁ
ফ্রাঁসোয়া ফিলোঁ

ফ্রান্সে আগামী বছর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রক্ষণশীল দলের প্রার্থী হিসেবে গত রোববার মনোনয়ন পেয়েছেন ফ্রাঁসোয়া ফিলোঁ। প্রাথমিক (প্রাইমারি) বাছাইয়ের পুনর্ভোটে তিনি ৬৭ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী আলাঁ জুপ্পে পরাজয় মেনে নিয়েছেন। তাঁরা দুজনই সাবেক প্রধানমন্ত্রী।
আগামী এপ্রিলের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন। এতে মধ্য ডানপন্থী ফিলোঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে বর্তমানে ক্ষমতাসীন সমাজতন্ত্রী দলের প্রার্থী এবং কট্টর ডানপন্থী প্রার্থী মারিন লো পেনের।
৬২ বছর বয়সী ফিলোঁ অঙ্গীকার করেছেন, ফরাসি সমাজকে আরও সুন্দর করে তোলার চেষ্টা করবেন তিনি। কারণ, ফ্রান্সের এখন ‘সত্য ও সক্রিয়তা’ প্রয়োজন।
জঙ্গি ইসলামপন্থীদের বেশ কিছু সন্ত্রাসী হামলা ও কট্টর ডানপন্থীদের উত্থানের প্রেক্ষাপটে ফ্রান্সের এবারের প্রেসিডেন্ট নির্বাচন হবে মূলধারার রাজনৈতিক দলগুলোর জন্য এক বড় পরীক্ষা।