ফ্রান্সে সম্ভাব্য সন্ত্রাসী হামলা 'বানচাল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ বলেছেন, তাঁরা সম্ভাব্য একটি সন্ত্রাসী হামলা বানচাল করে দিয়েছেন। একই সঙ্গে সন্ত্রাসীদের একটি চক্রও ‘ধ্বংস’ করে দিয়েছেন। গত বৃহস্পতিবার গ্যাস সিলিন্ডারবাহী সন্দেহভাজন একটি গাড়ি শনাক্ত করার পর তাঁরা সম্ভাব্য এই হামলা বানচাল করে দেন বলে ওলাঁদ জানান।
গতকাল শুক্রবার এথেন্স সফরকালে ফরাসি প্রেসিডেন্ট বলেন, একটি ছোট দলকে ধ্বংস করা হয়েছে। তবে এ ধরনের দল আরও আছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বেরনাদ ক্যাজনভ জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে দক্ষিণ প্যারিসের একটি শহরতলিতে ছয়টি গ্যাস সিলিন্ডার বহনকারী একটি গাড়িতে তল্লাশি চালানোর সময় সন্দেহভাজন তিন নারীকে গ্রেপ্তার করা হয়। অভিযান চলাকালে তাঁদের একজনকে গুলি করা হয়। এ সময় ছুরিকাঘাতে পুলিশের এক কর্মকর্তা আহত হন। ওই তিন নারীর বয়স যথাক্রমে ৩৯, ২৩ ও ১৯ বছর। তাঁরা খুব শিগগির নতুন করে সহিংস হামলার প্রস্তুতি নিচ্ছিলেন।