ফ্রান্সে ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ৪২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে লিবোর্নে ট্রাক ও বাসের সংঘর্ষে ৪২ জন নিহত হয়েছেন। ছবি: এএফপি
ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে লিবোর্নে ট্রাক ও বাসের সংঘর্ষে ৪২ জন নিহত হয়েছেন। ছবি: এএফপি

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ট্রাক ও বাসের সংঘর্ষে কমপক্ষে ৪২ জন নিহত হয়েছেন। সংঘর্ষের পর যান দুটিতে আগুন ধরে যায়। লিবোর্নের কাছে যানবাহন দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে বলে খবর পাওয়া গেছে।
ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, নিহত ব্যক্তিরা বয়স্ক। এ দুর্ঘটনায় ট্রাকচালকও নিহত হয়েছেন।
সংঘর্ষের পর উভয় যানবাহনে আগুন ধরে যায় বলে খবরে জানানো হয়।
একটি পত্রিকা জানিয়েছে, বাসটিতে বয়স্ক যাত্রীরা ছিলেন। তাঁদের মধ্যে মাত্র পাঁচজন রক্ষা পেয়েছেন।