ফ্রান্সের নতুন মন্ত্রিসভা গঠন মঁতেবু নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন মন্ত্রিসভার নাম ঘোষণা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। প্রধানমন্ত্রী ম্যানুয়েল বাইসের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীসহ গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়নি। তবে সরকারের সমালোচনাকারী অর্থমন্ত্রী আহনদ মঁতেবুকে রাখা হয়নি। অন্য দুই মন্ত্রীকে নিয়ে তিনি বাম দল থেকে পদত্যাগ করেছেন। খবর বিবিসির।
নতুন মন্ত্রিসভায় আগের পররাষ্ট্রমন্ত্রী লরাঁ ফাবিয়া ও প্রতিরক্ষামন্ত্রী জ্যঁ ইভ লে দ্রিয়াঁ আগের পদে আছেন। অর্থমন্ত্রী হচ্ছেন ব্যাংকার ও সাবেক সরকারের অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ইমানুয়েল ম্যাকরন।
এর আগের অর্থমন্ত্রী মঁতেবুর সমালোচনার জের ধরে প্রধানমন্ত্রী ম্যানুয়েল গত সোমবার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে পদত্যাগ করেন। এর পরই প্রেসিডেন্ট তাঁকে নতুন সরকার গঠনের আহ্বান জানান। এর আগের সরকার পাঁচ মাসের কম সময় টিকেছিল।
গত শনিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে সরকারের অর্থনীতিবিষয়ক নীতির তীব্র সমালোচনা করে মঁতেবু বলেন, এই নীতি দেশের প্রবৃদ্ধির গলা টিপে ধরেছে। পরদিন রোববার তিনি আরেক দফা সরকারকে আক্রমণ করেন।