বনের জলবায়ু সম্মেলন শুরুর আগেই বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বনে অনুষ্ঠিত পরিবেশবাদীদের বিক্ষোভে ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। ছবি: রয়টার্স
বনে অনুষ্ঠিত পরিবেশবাদীদের বিক্ষোভে ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। ছবি: রয়টার্স

প্রায় এক শ পরিবেশবাদী ও নাগরিক সংগঠনের উদ্যোগে জার্মানির বন শহরে জাতিসংঘের জলবায়ু সম্মেলন ‘কপ ২৩’ শুরু হওয়ার দুদিন আগে প্রতিবাদ মিছিল হয়েছে। এতে অংশ নেন ১১ হাজার পরিবেশবাদী। গতকাল শনিবার অনুষ্ঠিত এ মিছিলে তাঁরা জীবাশ্ম বা কয়লা জ্বালানি বন্ধের দাবি করেন। 

ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা পরিবেশবাদীরা আগামীকাল সোমবার ৬ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনে বিশ্বে কয়লা জ্বালানির উৎপাদন বন্ধসহ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমিয়ে আনার দাবিতে বনে এসে হাজির হচ্ছেন।

গতকাল বন শহরের বিক্ষোভ রীতিমতো উৎসবের রূপ ধারণ করেছিল, মিছিলে ছিল বৃদ্ধ, তরুণ, কিশোর থকে শুরু করে শিশুরাও। কারও হাতে বাঁশি, কেউবা পেঙ্গুইন বা শ্বেত ভালুক সেজে নেচে-গেয়ে বিক্ষোভ করেছেন

বনে অনুষ্ঠিত পরিবেশবাদীদের বিক্ষোভে হাজার হাজার মানুষ। ছবি: রয়টার্স
বনে অনুষ্ঠিত পরিবেশবাদীদের বিক্ষোভে হাজার হাজার মানুষ। ছবি: রয়টার্স

জলবায়ু সম্মেলন শুরুর দুদিন আগেই কয়লা জ্বালানির উৎপাদন বন্ধের দাবিতে এ বিক্ষোভ হলো। বিক্ষোভকারীরা ‘এই পৃথিবী মুনাফার জন্য নয়। বাসযোগ্য আর কোনো পৃথিবী নেই’ ব্যানার নিয়ে ৪০০ শিশু আলাদাভাবে বিক্ষোভ করেছে। কোলন শহর থেকে এ হাজার পরিবেশবাদীরা সাইকেল চালিয়ে বন শহরে এসে পরিবেশ বাঁচানোর লক্ষ্যে সাইকেল মিছিল করেছেন।

বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরিবেশ হত্যাকারী এবং জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলকে অবিলম্বে জার্মানিতে চালিত কয়লাবিদ্যুৎ প্রকল্পগুলো বন্ধের দাবি জানান।
বনে অনুষ্ঠিত ১২ দিনব্যাপী জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ১৯৭টি দেশ থেকে প্রায় ২০ হাজারের বেশি সরকারি ও বেসরকারি প্রতিনিধিরা অংশ নেবেন।