বন্দুকধারীর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির পশ্চিমাঞ্চলীয় ভিয়েনহেইম শহরের একটি সিনেমা কমপ্লেক্সে মুখোশ পরিহিত এক বন্দুকধারীর হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে ওই হামলার সময় ভেতরে বহু মানুষ ছিল। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ কথা জানিয়েছে। খবরে বলা হয়, মুখোশ পরিহিত এক বন্দুকধারী সিনেমা হলে ঢুকে অতর্কিতে গুলি চালায়। এতে সিনেমা দেখতে আসা বেশ কয়েকজন দর্শক আহত হয়। হামলা চালানোর সঙ্গে সঙ্গে স্থানীয় সশস্ত্র পুলিশ বাহিনী বন্দুকধারীকে ঘিরে ফেলে। পরে পুলিশের গুলিতে ওই বন্দুকধারী নিহত হন।