বন্ধু নাকি শত্রু?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানি তুরস্ককে বন্ধু নাকি শত্রু হিসেবে দেখতে চায়, তা ঠিক করার আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। গতকাল বুধবার বার্লিনে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েলের সঙ্গে আলোচনার পর তিনি এ মন্তব্য করেন। কাভুসোগলু বলেন, জার্মানির সঙ্গে সম্পর্ক খারাপ করে তুরস্কের লাভ নেই। অন্যদিকে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জার্মানিকে অতীতের নিন্দিত নাৎসিদের সঙ্গে তুলনা করায় জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল ‘সীমা অতিক্রম না করতে’ সতর্ক করে দিয়েছেন। অবশ্য একইভাবে তুরস্কের সঙ্গে আবার বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ফিরে আসার প্রতিও জোর দিয়েছেন তিনি। এএফপি