প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্ধুরাষ্ট্রের প্রতি সামান্য অবিশ্বাস দেখানোও ঠিক নয় বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। গতকাল প্যারিসে ওলাঁদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইঙ্গিত করে এ কথা বলেন।
ওলাঁদ বলেন, ‘আমি বন্ধুপ্রতিম কোনো দেশের সঙ্গে এমনটা করি না। আমি চাইব, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও ফ্রান্সের সঙ্গে এমনটা না করেন।’
শুক্রবার ট্রাম্প সম্প্রতি অনেক শরণার্থী গ্রহণ করা ফ্রান্স, সুইডেন ও জার্মানির নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেন। প্যারিস শহর নিয়ে করেন কড়া সমালোচনা। ট্রাম্প বলেন, তাঁর এক প্যারিসপ্রেমী বন্ধু বলেছেন, প্যারিস আর আগের মতো নেই। চার-পাঁচ বছর ধরে ওই বন্ধু আর সেখানে যানও না।