বলকান রুট বন্ধ করল মেসিডোনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসিডোনিয়া জানিয়েছে, গ্রিসের সঙ্গে দেশটির সীমান্ত দিয়ে আর কোনো অভিবাসনপ্রত্যাশীকে প্রবেশ করতে দেওয়া হবে না। কার্যত এভাবে বলকান দেশগুলোর মধ্য দিয়ে উত্তর ইউরোপে যাওয়ার প্রধান পথটি বন্ধ করে দেওয়া হচ্ছে।
নিজেদের দেশের মধ্য দিয়ে অভিবাসী গমন বন্ধে স্লোভেনিয়ার নিষেধাজ্ঞা জারির পরপরই মেসিডোনিয়ার গ্রিক সীমান্ত বন্ধের ঘোষণা এল। এরপর ক্রোয়েশিয়া ও সাইবেরিয়াও একই নীতি অনুসরণ করবে বলে জানিয়েছে।
গত এক বছরে হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী মেসিডোনিয়া পাড়ি দিয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে মেসিডোনিয়া-গ্রিক সীমান্তে প্রায় ১৩ হাজার মানুষ আটকা পড়েছে।