বসবাসের জন্য নরওয়ে সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসবাসের জন্য বিশ্বের সেরা স্থান নরওয়ে। দেশটি জাতিসংঘের বার্ষিক মানব উন্নয়ন সূচকে টানা ১২ বছরের মতো এ স্বীকৃতি অর্জন করল। খবর ইনডিপেনডেন্টের।
১৮৮টি দেশের মৌলিক মানব উন্নয়ন পরিমাপের ভিত্তিতে জাতিসংঘ ওই মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করেছে। এতে মানব উন্নয়নের সঙ্গে যুক্ত তিনটি বিষয়—জনগণের দীর্ঘায়ু ও সুস্থ জীবনধারা, শিক্ষা এবং উন্নত জীবনমান পাওয়ার সুযোগ বিবেচনায় নেওয়া হয়েছে। নরওয়ের মানুষের গড় জীবনকাল ৮৬ বছর ছয় মাস।
সুস্থতা, দীর্ঘায়ু, শিক্ষা ও বেশি আয়ের সুযোগ বিবেচনায় নির্বাচিত সেরা দেশগুলোর মধ্যে নরওয়ের পরের স্থানগুলো পেয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও জার্মানি। এ তালিকায় যুক্তরাষ্ট্র অষ্টম, যুক্তরাজ্য ১৪তম, জাপান ২০তম, ভারত ১৩০তম, বাংলাদেশ ১৪২, নেপাল ১৪৫ ও পাকিস্তান ১৪৭তম অবস্থানে রয়েছে। উন্নয়নের সূচকে ভারত গত বছরের চেয়ে এগিয়েছে পাঁচ ধাপ। সবচেয়ে বেশি পিছিয়েছে লিবিয়া (২৭ ধাপ)।
তালিকায় সবচেয়ে নিচের দিকে (১৮৩ থেকে ১৮৮তম দেশ) রয়েছে যথাক্রমে বুরকিনা ফাসো, বুরুন্ডি, চাদ, ইরিত্রিয়া, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র ও নাইজার।