বাতাক্লঁয়ের তৃতীয় হামলাকারীকে 'শনাক্ত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের প্যারিসের বাতাক্লঁয়ের তৃতীয় আত্মঘাতী হামলাকারীকে শনাক্ত করেছে দেশটির পুলিশ। ফ্রান্সের গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।

আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, গত মাসে বাতাক্লঁয়ে সন্ত্রাসী হামলায় ৯০ জন নিহত হন।

বাতাক্লঁয়ে হামলার ঘটনায় এর আগে শনাক্ত হওয়া দুই আত্মঘাতী হামলাকারী হলেন ইসমাইল ওমর মোস্তফে (২৯) ও সামি আমিমুর (২৮)। হামলার সময় তাঁরা বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দেন।

ফ্রান্সের অধিকাংশ গণমাধ্যম তৃতীয় হামলাকারীর নাম প্রকাশ করেনি। অন্য গণমাধ্যম ওই ব্যক্তির নাম ফুয়াদ মোহাম্মদ-আগগাদ (২৩) বলে উল্লেখ করেছে। ফ্রান্সের স্ট্রাসবুর্গের ওই বাসিন্দা সিরিয়া থেকে ফ্রান্সে ফিরে আসে।