বাদ পড়লেন সারকোজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিকোলা সারকোজি
নিকোলা সারকোজি

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজি আগামী বছর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে মধ্য-ডানপন্থী রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে অংশ নিয়ে বাছাইপর্ব থেকে বাদ পড়েছেন। গত রোববার রিপাবলিকানদের বাছাইয়ের প্রথম রাউন্ডে বাদ পড়েন সাবেক এই ফরাসি প্রেসিডেন্ট। বাছাইপর্বে অংশ নেওয়া সাতজন প্রার্থীর মধ্যে তৃতীয় হয়েছেন তিনি।
প্রথম রাউন্ডে সবচেয়ে এগিয়ে আছেন মধ্যপন্থী ফ্রাঁসোয়া ফিয়ঁ। দ্বিতীয় অবস্থানে আছেন আলাঁ জুপ্পে। ফিলন পেয়েছেন ৪৪ ভাগ ভোট। জুপ পেয়েছেন ২৮ ভাগ। ওই দুজনই ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী। আগামী সপ্তাহে এই দুজন আবার মুখোমুখি হবেন। তাঁদের মধ্য থেকে জয়ী ব্যক্তি হবেন আগামী বছর অনুষ্ঠেয় নির্বাচনে মধ্য-ডানপন্থী দলের প্রেসিডেন্ট প্রার্থী।
বাদ পড়ার পর সারকোজি সমর্থন দিয়েছেন ফ্রাঁসোয়া ফিয়ঁকে। ফিয়ঁরই প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করছে ফরাসি গণমাধ্যমগুলো।

ক্ষমতাসীন সমাজতন্ত্রী দলের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের জনপ্রিয়তা কমেছে। দলের জনপ্রিয়তাও কমেছে। তাই কোনো বামপন্থী প্রার্থী আগামী বছর অনুষ্ঠেয় নির্বাচনে জয়ী হতে পারবেন না বলে মনে করা হচ্ছে।

রিপাবলিকান পার্টির প্রাথমিক বাছাইয়ে জয়ী প্রার্থী কট্টর ডানপন্থী মারি লো পেনের সঙ্গে প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে মুখোমুখি হতে পারেন।