বাবা ও ছেলেকে সাপের দংশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ায় ‘টাইগার’ নামের বিষধর সাপের দংশনে বাবা ও ছেলের আহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার মেলবোর্নে ম্যাট হর্ন নামের এক ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটে। মার্ক পেলে নামের একজন সাপুড়ে বলেন, ম্যাট হর্ন তাঁর ১১ বছর বয়সী ছেলেকে রক্ষা করতে গেলে তাঁকেও কামড় দেয় সাপটি। পরে তাদের উভয়কে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদপত্র হেরাল্ড সান জানিয়েছে, ব্রাইডেন নামের ওই কিশোর অটিজমে আক্রান্ত। সে হঠাৎ করে সাপটি দেখে তা নিয়ে খেলতে আরম্ভ করে। এ সময় সাপটি তার পায়ে দুবার কামড় দেয়। অস্ট্রেলিয়ার উপকূল এলাকায় এবং তাসমানিয়া অঞ্চলে টাইগার সাপ দেখা যায়। এটি বিশ্বের অন্যতম বিষধর সাপ।