বাবা-মেয়ের দ্বন্দ্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের কট্টর ডানপন্থী রাজনৈতিক দল ন্যাশনাল ফ্রন্টের প্রতিষ্ঠাতা জ্যঁ-মারি লো পেন এবং তাঁর মেয়ে ও দলটির বর্তমান প্রধান মারিন লো পেনের মধ্যে পারিবারিক ও রাজনৈতিক বিরোধ ক্রমে বেশি তিক্ত হচ্ছে। মারিন দল ও নিজের ক্ষতি করছেন বলে অভিযোগ তাঁর বাবা ৮৬ বছর বয়সী লো পেনের। তিনি মেয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকারও করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর ইহুদি নিধনযজ্ঞ নিয়ে লো পেনের সাম্প্রতিক এক মন্তব্যকে ঘিরে বাবা-মেয়ের ওই বাগ্যুদ্ধ শুরু হয়।
এএফপি