বার্সেলোনায় নিহতদের প্রতি শ্রদ্ধা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্পেনের বার্সেলোনায় সন্ত্রাসী হামলার ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাজা ফিলিপ ও রানি লেতিজিয়া। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়। সাগরাদা শহরে ফ্যামিলিয়া চার্চে গতকাল রোববার তাঁরা এই শ্রদ্ধা নিবেদন করেন।
গত বৃহস্পতিবার বার্সেলোনার লাস রামব্লাসে এবং পরদিন শুক্রবার ক্যামব্রিলসে পথচারীদের ওপর গাড়ি তুলে দিয়ে চালানো হামলায় ১৪ জন নিহত হন। জঙ্গিগোষ্ঠী আইএস দুই হামলারই দায় স্বীকার করে। পুলিশ এখনো এক গাড়িচালক এবং রিপোল শহরের এক মসজিদের ইমামকে খোঁজ করছে।
স্পেনের পুলিশ বলেছে, আলকানা এলাকার একটি বাড়িতে গতকাল তারা ১২০টির বেশি গ্যাস ক্যানিস্টার খুঁজে পেয়েছে।