বালির ভাস্কর্য প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলজিয়ামের অস্টেন্ডের সমুদ্রপাড়ে চলছে বালি ভাস্কর্য উৎসব। ৩২ জন ভাস্কর প্রায় পাঁচ সপ্তাহে তৈরি করেছেন দেড় শ বালির ভাস্কর্য। ডিজনি, পিক্সার, স্টার ওয়ার্স ও মারভেলের বিভিন্ন চরিত্র অবলম্বনে ভাস্কর্যগুলো তৈরি করা হয়েছে। এসব ভাস্কর্য তৈরি করতে প্রয়োজন হয়েছে সাত হাজার টন বালি। ভাস্কর্যগুলো ১০ সেপ্টেম্বর পর্যন্ত প্রদর্শিত হবে।

১ / ৫
রূপকথা অবলম্বনে তৈরি করা করা হয়েছে বালির সুরম্য অট্টালিকা। ছবি: রয়টার্স

২ / ৫
শিশু-কিশোরদের কাছে অত্যন্ত জনপ্রিয় কার্টুন চরিত্র ডোনাল্ড ডাক। বালিতে ফুটিয়ে তোলা হয়েছে তাকে। ছবি: রয়টার্স

৩ / ৫
২০০৯ সালে মুক্তি পাওয়া ‘আপ’ চলচ্চিত্রের চরিত্র কার্ল ফ্রেড্রিকসনকে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স

৪ / ৫
মারভেল কমিকসের বিখ্যাত চরিত্র ক্যাপ্টেন আমেরিকাও আছে। ছবি: রয়টার্স

৫ / ৫
মুখোশপরা ‘জোরো’ চরিত্রটি প্রথম আত্মপ্রকাশ করে সেই ১৯১৯ সালে। তারপর এই চরিত্র নিয়ে তৈরি হয়েছে অনেক চলচ্চিত্র ও টিভি সিরিয়াল। ছবি: রয়টার্স