প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমৃদ্ধ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ সম্মেলন উপলক্ষে আয়োজক স্থল জার্মানির হামবুর্গে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনায় নাখোশ চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। তিনি বলেন, বিক্ষোভের পক্ষে কোনো যুক্তিই টেকে না। তিনি আরও বলেন, সিরিয়া সংকটসহ অন্য ইস্যুতে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে সমঝোতা ও তাদের মধ্যে উষ্ণ সম্পর্কে বিশ্ব কেবল উপকৃতই হতে পারে।
দুদিনব্যাপী জি-২০ সম্মেলনের সমাপনী দিন শনিবারে পুঁজিবাদবিরোধী প্রায় ৫০ হাজার মানুষ বিক্ষোভ সমাবেশে অংশ নেন। বেশির ভাগ বিক্ষোভ সমাবেশ শান্তিপূর্ণ থাকলেও এর মধ্যে অনেকগুলো রূপ নেয় সহিংসতায়।