বিক্ষোভের মুখে রোমানিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোমানিয়ার প্রধানমন্ত্রী ভিকতর পন্তা। ছবি: রয়টার্স
রোমানিয়ার প্রধানমন্ত্রী ভিকতর পন্তা। ছবি: রয়টার্স

রোমানিয়ার প্রধানমন্ত্রী ভিকতর পন্তা আজ বুধবার পদত্যাগ করেছেন। রোমানিয়ার রাজধানী বুখারেস্টের একটি নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে ৩২ জন নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভের জেরে তিনি পদত্যাগ করেন।
অগ্নিকাণ্ডের ঘটনার দায় নিজের কাঁধে নিয়ে দেশটির একটি টেলিভিশনে ভিকতর পন্তা বলেন, ‘আমি পদত্যাগ করছি। সরকারও পদত্যাগ করতে পারে বলে তিনি ইঙ্গিত দেন। তিনি বলেন, ‘যারা বিক্ষোভে সড়কে নেমেছেন, আমি আশা করি সরকারের পদত্যাগের সিদ্ধান্তে তারা খুশিই হবেন।’
বিবিসির খবরে জানানো হয়, গত শুক্রবার স্থানীয় সময় রাত ১১টার দিকে কোলেকটিভ নামের একটি নৈশক্লাবে আগুন লাগে। এ সময় সেখানে কয়েক শ মানুষ ছিলেন। ‘গুডবাই টু গ্র্যাভিটি’ নামের একটি ব্যান্ডদলের নতুন অ্যালবামের প্রচারে সেখানে অনুষ্ঠান চলছিল। ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ৩২ জন নিহত হন। এ ঘটনার প্রতিবাদে প্রধানমন্ত্রী পন্তার পদত্যাগের দাবিতে মঙ্গলবার দেশটিতে বিক্ষোভ হয়। বিক্ষোভে প্রায় ২০ হাজার মানুষ অংশ নেয়। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারের দুর্নীতি ও দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে ওই অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটে। বিক্ষোভের একদিন পরই প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন। 

অগ্নিকাণ্ডের ওই ঘটনার পর নাইট ক্লাবটির মালিককে গ্রেপ্তার করা হয়েছে। প্রধানমন্ত্রী পন্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে।
অারও পড়ুন :
রোমানিয়ায় নৈশক্লাবে আগুন, ২৭ জনের মৃত্যু