প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরস্কের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ খনি দুর্ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচারের কাজ শুরু হয়েছে। নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের বিক্ষোভের মধ্যেই গত সোমবার এ বিচারের কাজ শুরু হয়। এ সময় কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়। আখিসার শহরের আদালতের বাইরে কয়েক শ বিক্ষোভকারী দুর্ঘটনার জন্য দায়ী খনি ব্যবস্থাপকদের ফাঁসির দাবি জানায়। গত মে মাসে খনির ভেতর অগ্নিকাণ্ডে ৩০১ জন শ্রমিক নিহত হন। ওই ঘটনায় খনি কোম্পানিটির প্রধান ব্যবস্থাপকসহ ৪৫ জনের বিরুদ্ধে ইচ্ছাকৃত হত্যা ও অবহেলাজনিত খুনের মতো অভিযোগ আনা হয়।
এএফপি