বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার সময় নৌকাডুবিতে শিশু আয়লান কুর্দির মৃত্যুর ঘটনায় দুই ব্যক্তির বিচার তুরস্কের একটি আদালতে শুরু হয়েছে। তাঁদের বিরুদ্ধে মানব পাচার ও হত্যার অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁদের ৩৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। যাঁদের বিচার শুরু হয়েছে তাঁরা হলেন মুওয়াফাকা আলাবাশ ও আসেম আলফ্রাদ। এঁরা দুজনই সিরিয়ার নাগরিক। শিশু আয়লান তার বাবা, মা ও ভাইয়ের সঙ্গে তুরস্কের উপকূল থেকে নৌকায় করে গ্রিসের উদ্দেশে রওনা হয়েছিল। নৌকাটি কিছু দূর যাওয়ার পরই সেটি উল্টে যায়। এতে আয়লান, তার মা ও ভাই এবং আরও অনেক যাত্রী ডুবে মারা যান।
বিবিসি