বিচারের মুখোমুখি সারকোজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজি অর্থ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে বিচারের মুখোমুখি হচ্ছেন। ২০১২ সালের নির্বাচনী প্রচারাভিযানে অবৈধ উপায়ে অর্থ ব্যয়ের অভিযোগের ভিত্তিতে একজন বিচারক এই নির্দেশ দিয়েছেন। অভিযোক্তারা গত মঙ্গলবার বলেন, সারকোজি নির্ধারিত নির্বাচনী ব্যয়ের সীমা (২ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের সমমূল্যের) অতিক্রম করেছিলেন। এ জন্য তিনি ভুয়া কাগজপত্র ব্যবহার করেন বলে অভিযোগ রয়েছে। এএফপি