বিজয়ী হাজির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের এক ব্যক্তি গত ২ ডিসেম্বর লটারিতে ৮ কোটি ৪০ লাখ ডলার জেতেন। কিন্তু এক মাস পার হয়ে যায়, বিজয়ীর খবর নেই। নিয়ম অনুযায়ী, বিজয়ীকে দুই মাসের মধ্যে টিকিট নিয়ে লটারি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হয়। তা না হলে সেই অর্থ বাজেয়াপ্ত করা হয়। যাক, উত্তর-পূর্ব ফ্রান্সের ওই ব্যক্তির ভাগ্য সুপ্রসন্নই। কর্তৃপক্ষ গতকাল জানিয়েছে, বিজয়ীর হাতে লটারির অর্থ তুলে দেওয়া হয়েছে। ফরাসি একটি পত্রিকাকে বিজয়ী বলেন, ‘টিকিট ছিল আমার মানিব্যাগে। প্রতিদিন সঙ্গে নিয়ে ঘুরেছি। কিন্তু এত দিন নম্বর মিলিয়ে দেখিনি।’ এএফপি