বিদ্রোহী নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার অন্যতম শীর্ষ বিদ্রোহী নেতা জাহরান আলুশ (৪৪) বিমান হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সরকার। গত শুক্রবার রাজধানী দামেস্কের কাছে পূর্ব ঘুতা এলাকায় চালানো বিমান হামলায় তাঁর মৃত্যু হয়। জইশ আল-ইসলাম নামের প্রভাবশালী সরকারবিরোধী বিদ্রোহী গোষ্ঠীর প্রধান ছিলেন তিনি। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, আলুশ পাঁচ কমান্ডারের সঙ্গে বৈঠককালে হামলার শিকার হন। আলুশ নিহত হওয়ার কয়েক ঘণ্টা পরই বিদ্রোহী গোষ্ঠীটির শীর্ষ সদস্য আবু হিমাম আল বুওয়ায়দানি তাঁর স্থলাভিষিক্ত হন।
এএফপি