বিপক্ষে ৫৩ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কটল্যান্ডের স্বাধীনতা নিয়ে গণভোটের এক সপ্তাহ আগে এক জনমত জরিপের ফল বলছে, অন্তত ৫৩ শতাংশ স্কটিশ যুক্তরাজ্য থেকে বিচ্ছিন্ন হওয়ার বিপক্ষে ভোট দেবেন। স্কটল্যান্ডের ডেইলি রেকর্ড পত্রিকার পক্ষে জরিপটি পরিচালনা করেছে সার্ভেশন নামের একটি জরিপকারী প্রতিষ্ঠান। গত বুধবার রাতে প্রকাশিত এই জরিপের ফলে দেখা গেছে, স্কটল্যান্ডের মাত্র ৪৭ শতাংশ অধিবাসী ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় গণভোটে স্বাধীনতার পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিতে যাচ্ছেন। আর ৫৩ শতাংশ দেবেন ‘না’ ভোট।
আল-জাজিরা