বিবিসি মহাপরিচালককে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টনি হল
টনি হল

বিবিসির গাড়ি চলাচলবিষয়ক তুমুল জনপ্রিয় অনুষ্ঠান ‘টপ গিয়ার’-এর উপস্থাপক জেরেমি ক্লার্কসনকে বরখাস্ত করার কারণে এর মহাপরিচালক টনি হলকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। খবর এএফপির।
টনি হল গত বুধবার এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করেন। সেদিনই তিনি জানিয়েছিলেন, চলতি মার্চ শেষ হলে ক্লার্কসনের সঙ্গে চুক্তি আর নবায়ন করবে না বিবিসি। পুলিশের এক মুখপাত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এ বিষয়ে তদন্ত চলছে। ক্লার্কসন সম্প্রতি টপ গিয়ার অনুষ্ঠানের এক প্রযোজকের সঙ্গে বিতণ্ডার একপর্যায়ে তাঁকে মারেন। বেফাঁস কথাবার্তা ও কাজের জন্য অনেকবারই বিতর্কের জন্ম দিয়েছেন দীর্ঘদিন ধরে অনুষ্ঠানটি উপস্থাপন করা এই টিভি ব্যক্তিত্ব।