প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার দোমোদেদোভো আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বিমানবন্দরের প্রায় ২০ বর্গফুট এলাকায় নিমেষেই ছড়িয়ে পড়ে আগুন। প্রায় তিন হাজার যাত্রীকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। আগুনের কারণে অন্তত ৫০টি ফ্লাইট বিলম্বিত হয়। স্থানীয় সময় সকাল সোয়া সাতটার দিকে বিমানবন্দরের ভূগর্ভস্থ তলায় আগুন লাগে। ঘণ্টা খানেকের মধ্যে আগুন নেভানো সম্ভব হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এএফপি