প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেনমার্কে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন জোট পরাজিত হয়েছে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী লার্স লোয়েক্কি রাসমুসেনের নেতৃত্বাধীন মধ্য-ডানপন্থী জোট জয় লাভ করে। প্রধানমন্ত্রী হেলে থোর্নিংয়ের মধ্য-বাম জোট এই পরাজয় মেনে নিয়েছে। প্রধানমন্ত্রী হেলে পরে তাঁর সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতৃত্ব থেকে পদত্যাগের ঘোষণা দেন। অন্যদিকে তাৎক্ষণিক বিজয়ী ভাষণে রাসমুসেন বলেন, ‘আমরা অভিবাসনপ্রার্থী মানুষের ঢল নিয়ন্ত্রণের চেষ্টা করব।’ অভিবাসনবিরোধী দল হিসেবে পরিচিত ডানপন্থী ড্যানিশ পিপলস পার্টি (ডিপিপি) পার্লামেন্টে দ্বিতীয় স্থান দখল করেছে।
বিবিসি