বিলুপ্তির পথে অ্যাশ গাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপ থেকে বিলুপ্ত হওয়ার ঝুঁকির মুখে পড়েছে অ্যাশ গাছ। ছত্রাকজনিত একধরনের রোগ এবং এমারেল্ড অ্যাশ বোরার নামের একধরনের পোকার আক্রমণে হারিয়ে যেতে বসেছে ইউরোপের এই প্রজাতির গাছগুলো। যুক্তরাজ্যের জার্নাল অব ইকোলজিতে এ-সংক্রান্ত একটি গবেষণাপত্রে এ আশঙ্কার কথা জানানো হয়েছে। এই প্রজাতির গাছের ওপর ব্যাপকভিত্তিক এক সমীক্ষার ফল বলছে, ভবিষ্যতে হয়তো অ্যাশ গাছ আর ইউরোপে দেখাই যাবে না। ফলে গ্রাম ও বনাঞ্চলের ঐতিহ্যগত চেহারায় পরিবর্তন আসবে। আশির দশকে ডাচ এলম রোগের আক্রমণে ইউরোপ থেকে ওই প্রজাতির গাছ ব্যাপকভাবে কমে গিয়েছিল। বিবিসি