বিশ্বের সবচেয়ে বড় অর্কেস্ট্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব রেকর্ড গড়তে গত শনিবার জার্মানির ফ্রাঙ্কফুর্টের ফুটবল স্টেডিয়ামে সবচেয়ে বড় অর্কেস্ট্রা পরিবেশিত হলো। সাড়ে ৭ হাজারের বেশি শাস্ত্রীয় সংগীতশিল্পী এখানে অংশ নেন।
৭ হাজার ৫৪৮ জন সংগীতশিল্পীর অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানটি আগের গিনেস বুক রেকর্ডধারী পরিবেশনাকে পেছনে ফেলে দিয়েছে। এর আগে ২০১৩ সালে অস্ট্রেলিয়ার ব্রিসবেনের অনুষ্ঠানে ৭ হাজার ২২৪ জন অংশ নেন।
ফ্রাঙ্কফুর্টের অনুষ্ঠানে বিশ্বখ্যাত সংগীতশিল্পী ডিভোরাক ও বেটোফেনের নানা সুর পরিবেশন করা হয়। এ ছাড়া ১৯৭৬ সালের জন মাইলের ‘সংগীত (আমার প্রথম ভালোবাসা)’ শিরোনামের পপ সংগীত পরিবেশিত হয়।