বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজ ও প্রমোদতরি

বিশ্বের সবচেয়ে বড় জাহাজের প্রসঙ্গ এলেই আসে টাইটানিকের নাম। তবে আভিজাত্য ও আকারের দিক থেকে ‘হারমনি অব দ্য সিস’ টাইটানিকের চেয়ে অনেক এগিয়ে। এই প্রমোদতরিটি টাইটানিকের অপেক্ষা তিনগুণ কিংবা প্রমাণ সাইজের চারটি ফুটবল মাঠের চেয়েও বড়। ১৬তলা জাহাজটি আইফেল টাওয়ারের চেয়েও ৫০ মিটার উঁচু। প্রায় সাত হাজার যাত্রী ধারণক্ষমতার এই জাহাজটি যুক্তরাষ্ট্রভিত্তিক রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজেস লিমিটেডের জন্য তৈরি করা হয়েছে আটলান্টিকের পাড়ে ফ্রান্সের একটি শিপইয়ার্ডে। গত রোববার সাড়ম্বরে

এটি ফ্রান্সের বন্দর থেকে প্রথম যাত্রা শুরু করে। আজ মঙ্গলবার যুক্তরাজ্যের সাউদাম্পটনে পৌঁছার কথা রয়েছে জাহাজটির। একই দিনে অর্থাৎ রোববারে আকাশে ডানা মেলেছে বিশ্বের বৃহত্তম উড়োজাহাজটিও। ৮৪ মিটার দীর্ঘ এই উড়োজাহাজ নির্মিত হয়েছে ইউক্রেনে। ধারণক্ষমতা ৬০০ টন। আন্তোনভ আন-২২৫ ম্রিয়া নামের উড়োজাহাজটি প্যারাগুয়ে থেকে ১১৭ টন ওজনের জেনারেটর নিয়ে প্রায় অর্ধেক পৃথিবী ভ্রমণ করে অস্ট্রেলিয়ার পার্থে অবতরণ করে
এএফপি