প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুরুন্ডির ক্ষমতাসীন সিএনডিডি-এফডিডি পার্টি সে দেশে অবস্থানরত সব বেলজীয়কে চলে যেতে বলেছে। দলটির অভিযোগ, বুরুন্ডির সাবেক ঔপনিবেশিক শাসক দেশ বেলজিয়ামের যেসব মানুষ বর্তমানে বুরুন্ডিতে অবস্থান করছে, তারা সরকারবিরোধীদের উসকে দিচ্ছে। সিএনডিডি-এফডিডি পার্টি এক বিবৃতিতে এ কথা বলেছে। গত সপ্তাহে বেলজিয়াম নিজে থেকেই সে দেশের নাগরিকদের যাদের বুরুন্ডিতে ‘উপস্থিতির দরকার নেই’, নিরাপত্তাজনিত কারণে তাদের দ্রুত দেশে চলে আসতে বলে। বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়ের এনকুরুনজিজা গত এপ্রিলে তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকার ইচ্ছা প্রকাশ করার পর দেশটিতে সহিংসতা ছড়িয়ে পড়েছে।
বিবিসি