বুলগেরিয়ায় ট্রেনে বিস্ফোরণে নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুলগেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের হিতরিনো এলাকায় আজ শনিবার গ্যাসবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার পর বিস্ফোরণে ৪ জন নিহত ও ২৩ জন আহত হয়েছে। জরুরি সেবা সংস্থাগুলো এ কথা বলেছে।

অগ্নিনিরাপত্তা ও প্রতিরক্ষা বিভাগের প্রধান নিকোলে নিকোলভ বলেন, দুর্ঘটনায় ২০টি বাড়ি ভেঙেচুরে গেছে। গ্রামের প্রায় ৮০০ লোককে সরিয়ে নেওয়া হয়েছে।

নিকোলভ বলেন, অগ্নিনির্বাপক বাহিনী বেঁচে যাওয়া ব্যক্তিদের খোঁজ করছে।

এএফপির খবরে জানা যায়, ট্রেনটিতে প্রপিলিন গ্যাসবাহী ২০টি ট্যাংকার ও প্রোপেন বিউটেইনবাহী চারটি ট্যাংকার ছিল। হিতরিনো রেলওয়ে স্টেশনে ট্রেনটি লাইনচ্যুত হয়। স্থানীয় পুলিশের মুখপাত্র এশিয়া ইয়োরডাননোভা বলেন, ট্রেনের শেষের দুটি ট্যাংকার বিদ্যুতের লাইনে ধাক্কা খায়।

স্থানীয় সময় ভোর ৫টা ৩৭ মিনিটে বিস্ফোরণের ঘটনা ঘটে। বুলগেরিয়ার প্রধান বন্দর ভার্না থেকে দুর্ঘটনাস্থল ১০০ কিলোমিটার দূরে।