বেরলুসকোনির সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির আরেক মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি। আদালত তাঁকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন। এর ফলে আগামী পাঁচ বছর সরকারি কোনো পদে অধিষ্ঠিত হতে পারবেন না বেরলুসকোনি। ইতালির চারবারের প্রধানমন্ত্রী বেরলুসকোনির বিরুদ্ধে এই রায় দিয়েছেন নেপলসের একটি আদালত। যে মামলায় এই রায় হলো, সেটি ঘুষ প্রদানের একটি ঘটনায় করা হয়েছিল। মামলার অভিযোগ মোতাবেক, বেরলুসকোনি ২০০৬ সালে সার্জিও দ্য গ্রেগরিও নামের এক সিনেটরকে ৩০ লাখ ইউরো (২৫ লাখ ডলার) ঘুষ দিয়েছিলেন। উদ্দেশ্য ছিল, দেশটির দুর্নীতিবিরোধী রাজনৈতিক দল ইতালি অব ভ্যালুস-এর এই আইনপ্রণেতাকে বেরলুসকোনির পিপল অব ফ্রিডম পার্টিতে ভাগিয়ে আনা।
এএফপি