বেলজিয়ামে দুটি ট্রেনের সংঘর্ষে নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলজিয়ামের পূর্বাঞ্চলে গতকাল রোববার দুটি ট্রেনের সংঘর্ষে কমপক্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে ৪০ জন।
বেলজিয়ান রেলওয়ে অবকাঠামো বিষয়ক ব্যবস্থাপক ফ্রেডরিক স্যাক্রি এএফপিকে বলেন, দ্রুতগতিতে যাওয়ার সময় যাত্রীবাহী একটি ট্রেন মালবাহী একটি ট্রেনের পেছনে সজোরে ধাক্কা দেয়। ইয়েজ ও নামুরের মধ্যে ট্রেন দুটি চলাচল করে।
বেলজিয়ামের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ইনফ্রাবেল ও ন্যাশনাল রেলওয়ে কোম্পানি যৌথবিবৃতিতে জানায়, যাত্রীবাহী ট্রেনে ৪০ জন আরোহী ছিল। সংঘর্ষের পর মালবাহী ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়।
দুর্ঘটনাস্থলে একটি দুর্যোগকেন্দ্র খোলা হয়েছে।