বোমার হুমকিতে ৬ স্কুল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের রাজধানী প্যারিসের ছয়টি স্কুল গতকাল মঙ্গলবার বোমার আতঙ্কে বন্ধ করে দেওয়া হয়। স্কুলের ভবনে বোমা পাতা রয়েছে—টেলিফোনে অজ্ঞাতনামা ব্যক্তির এমন হুমকির পরিপ্রেক্ষিতে স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয় বলে পুলিশ এবং স্কুলগুলোর নিয়ন্ত্রক প্রতিষ্ঠান জানায়। পুলিশ জানায়, গতকাল সকাল ১০টা ২০ মিনিটি থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত এসব কল আসে। ছয়টি স্কুলই অবস্থিত প্যারিসের কেন্দ্রস্থলে। স্কুল বন্ধ করে দেওয়ার পর পুলিশ জোর তল্লাশি চালায় এসব স্কুলে। তবে একটি পরিত্যক্ত থলে ছাড়া সন্দেহজনক কোনো কিছু পুলিশ উদ্ধার করতে পারেনি।
এএফপি