বৈঠক করলেন পুতিন-ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বৈঠক করেছেন। আজ সোমবার থেকে প্যারিসে শুরু হওয়া জলবায়ু সম্মেলনে যোগ দেন তাঁরা। সম্মেলনের পাশাপাশি এই দুই বিশ্বনেতা রুদ্ধদ্বার বৈঠক করেন।

এএফপির প্রতিবেদনে জানানো হয়, আধা ঘণ্টা ধরে এ বৈঠক চলে। এ মাসে এ নিয়ে তাঁরা দ্বিতীয়বার মুখোমুখি হলেন। চলতি মাসে তুরস্কে অনুষ্ঠিত জি ২০ সম্মেলনে যোগ দিতে গিয়ে বৈঠক করেন তাঁরা।
সিরিয়া ও ইউক্রেন সমস্যা নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে।