বোমার ভয়ে তুরস্কের বিমানের পথ বদল
বোমা হামলার হুমকির পর তুরস্কের একটি উড়োজাহাজ পথ বদলে নিউইয়র্ক থেকে কানাডার দিকে গিয়েছে। কানাডার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।
২৫৬ জন আরোহী নিয়ে তুরস্কের ওই উড়োজাহাজটি নিরাপদে কানাডার পূর্বাঞ্চলের হালিফাক্স বিমানবন্দরে অবতরণ করেছে। কানাডার পুলিশ বলছে, হুমকির বিষয়ে তদন্ত চলছে। তবে এ নিয়ে তাঁরা বিস্তারিত কিছু জানায়নি।
প্যারিসে বোমা হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর পশ্চিমা বিশ্বে যখন টান টান উত্তেজনা চলছে তখন এ ঘটনা ঘটল।
কানাডার সমুদ্র উপকূলের নোভা স্কটিয়া শহরে দ্য রয়াল কানাডিয়ান মাউন্টেড পুলিশ টুইটারে এক বার্তায় বলছে, স্থানীয় সময় ১০টা ৫০ মিনিটে বোমা হামলার হুমকি দেওয়া হয়। সে সময় জন এফ কেনেডি বিমানবন্দর থেকে বিমানটি যাত্রা শুরু করেছিল। স্থানীয় সময় ১২.৫৩ মিনিটে উড়োজাহাজটি হালিফ্যাক্সে অবতরণ করে।
গত মঙ্গলবার ফ্রান্সের দুটি বিমান বোমা হামলার হুমকির কারণে গতিপথ বদল করে যুক্তরাষ্ট্র থেকে প্যারিসের দিকে যায়।