প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার সাইবেরিয়ায় গত রোববার একটি সামরিক ব্যারাক ধসে ২৩ সেনাসদস্যের মৃত্যু হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় গত সোমবার এ কথা জানিয়েছে। সাইবেরিয়ার ওমাস্ক শহরে অবস্থিত ওই ভবনটির একটি অংশের চারটি তলাই রোববার স্থানীয় সময় সন্ধ্যায় ধসে পড়ে। ঘটনার সময় সেখানে ৪২ জন রুশ ছত্রীসেনা বিশ্রাম নিচ্ছিলেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেঙ্কভ বলেন, ‘ধ্বংসস্তুপের নিচে চাপা পড়া ওই ৪২ সেনার সবাইকে পাওয়া গেছে। তাঁদের মধ্যে ২৩ জন মারা গেছেন।’
এএফপি