প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার প্রখ্যাত ব্যালে নৃত্যশিল্পী মায়া প্লিসেৎস্কায়া মারা গেছেন। জার্মানিতে গত শনিবার ৮৯ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্লিসেৎস্কায়াকে বিশ শতকের শ্রেষ্ঠ ব্যালে নৃত্যশিল্পীদের একজন হিসেবে গণ্য করা হয়। মস্কোর ঐতিহাসিক বলশয় থিয়েটারের পরিচালক ভ্লাদিমির উরিন বলেন, হৃদ্রোগে আক্রান্ত হয়ে প্লিসেৎস্কায়ার মৃত্যু হয়েছে। তাঁকে বাঁচানোর জন্য চিকিৎসকেরা যথাসাধ্য চেষ্টা করেন। মায়া প্লিসেৎস্কায়া ১৯৪৩ সালে বলশয় ব্যালেতে যোগ দেন এবং নৈপুণ্য দেখিয়ে ধীরে ধীরে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেন। ১৯৬০ সালে তিনি বলশয়ের প্রধান নাচিয়ে হন। ৬৫ বছর বয়সে মঞ্চ ছেড়ে নৃত্যনির্দেশক হিসেবে কাজ শুরু করেন। স্বামী রডিওন শেড্রিনের সঙ্গে ১৯৯১ সালে তিনি জার্মানির মিউনিখ শহরে পাড়ি জমান।
এএফপি