প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ গতকাল বুধবার ঘোষণা দিয়েছেন, দেশটি আগামী চার বছরে তার প্রতিরক্ষা ব্যয় বাড়িয়ে প্রায় চার বিলিয়ন ইউরো করবে। রাজধানী প্যারিসে আলোচিত জঙ্গি হামলার প্রেক্ষাপটে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। গত জানুয়ারি মাসের ওই হামলার পর দেশজুড়ে যেসব জরুরি সামরিক টহল স্থাপন করা হয়েছিল, সেগুলো স্থায়ী করা হবে বলেও ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ওলাঁদ। অভ্যন্তরীণ নিরাপত্তায় সদা নিয়োজিত থাকবে সাত হাজার সদস্যের একটি বাহিনী। ফ্রান্সের প্রতিরক্ষা পরিষদের এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। প্যারিসে জঙ্গি হামলার চার মাসের মাথায় এসব ঘোষণা এল। রম্য পত্রিকা শার্লি এবদোর কার্যালয়সহ বিভিন্ন স্থানে টানা তিন দিন ওই হামলায় ১৭ জন নিহত হয়। এএফপি