ব্রাসেলস হামলা: সন্দেহভাজন আরেকজনের ছবি প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সন্ত্রাসী হামলার ঘটনায় নতুন এক ভিডিও ফুটেজ প্রকাশ করেছেন দেশটির কৌঁসুলিরা। ভিডিওতে হামলার পর বেঁচে যাওয়া প্রধান সন্দেহভাজন হামলাকারীকে দেখা গেছে। খবর বিবিসি অনলাইনের। 

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ওই ব্যক্তি হ্যাট ও উজ্জ্বল রঙের জ্যাকেট পরে আছেন।
২২ মার্চ ব্রাসেলসের ব্যস্ততম জাভেনতেম বিমানবন্দর ও একটি মেট্রো স্টেশনে (পাতালরেল) হামলা হয়। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দা​য় স্বীকার করে। এক ঘণ্টার ব্যবধানে জোড়া এই হামলায় বিমানবন্দরে ১৬ জনসহ ৩২ জন নিহত হন। এ ঘটনার পর বেলজিয়ামে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয় ও বিমানবন্দরটিতে বিমান ওঠা-নামা বন্ধ করে দেওয়া হয়।