ব্রাসেলসে হামলায় আটক একজনকে ছেড়ে দেওয়া হয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলজিয়ামের ব্রাসেলস বিমানবন্দরে গত মঙ্গলবার চালানো সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগে আটক ফয়সাল শেফুকে আজ সোমবার ছেড়ে দেওয়া হয়েছে। শেফুর বিরুদ্ধে হামলায় জড়িত থাকার প্রয়োজনীয় তথ্য-প্রমাণ না থাকায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।
বেলজিয়ামের পত্রপত্রিকায় বলা হয়েছে, বিমানবন্দরের সিসিটিভি ফুটেজে যে তিন সন্দেহভাজন সন্ত্রাসীর ছবি ধরা পড়েছে, ফয়সাল শেফু তাঁদের মধ্যে তৃতীয়জন। তিনি একজন ফ্রিল্যান্স সাংবাদিক। গত বৃহস্পতিবার তাঁকে আটক করা হয়েছিল।
বেলজিয়ান ক্রাইসিস সেন্টার জানায়, ইউরোপের প্রাণকেন্দ্রে চালানো ওই হামলার ঘটনায় আহত চারজন চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। এই সংখ্যায় নিহত তিন হামলাকারী নেই।
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।