ব্রেইভিকের পক্ষে রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরওয়ে সরকারের বিরুদ্ধে করা একটি মানবাধিকার মামলা আংশিকভাবে জিতেছেন ৮৫ জনকে হত্যার দায়ে সাজাপ্রাপ্ত অ্যান্ডার্স বেহরিং ব্রেইভিক। ব্রেইভিক অভিযোগ করেছিলেন, কারাগারে তাঁকে যেভাবে রাখা হয়েছে, তা কোনো কোনো ক্ষেত্রে ‘অমানবিক বা অবমাননাকর বা শাস্তিমূলক’। আদালত এ ব্যাপারে একমত পোষণ করেছেন। ২০১১ সালের ২২ জুলাই নরওয়ের ছোট্ট দ্বীপ উটোয়ায় ক্ষমতাসীন লেবার পার্টির যুব সংগঠনের সমাবেশে গুলি চালিয়ে ৮৫ জনকে হত্যা করেন এই উগ্র ডানপন্থী। বিবিসি