ব্রেক্সিটের পর চাকরি হারাবে পাঁচ লাখ মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার (যেটি ‘ব্রেক্সিট’ নামে পরিচিত হয়ে উঠেছে) পর দুই বছরের মধ্যে যুক্তরাজ্যে পাঁচ লাখ মানুষ চাকরি হারাবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী জর্জ অসবোর্ন। ব্রেক্সিটের পর স্বল্পমেয়াদি কী কী প্রভাব পড়তে পারে, তার ওপর যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের এক প্রতিবেদন প্রকাশের সময় গতকাল সোমবার তিনি এ হুঁশিয়ারি দেন।

আগামী ২৩ জুন ইইউ থেকে বেরিয়ে যাওয়ার ব্যাপারে জনগণের রায় নিতে যুক্তরাজ্যে গণভোট অনুষ্ঠিত হবে। এ ভোটের ফলের ওপরই নির্ভর করবে, দেশটি ইইউয়ে থাকবে কি না।

জর্জ অসবোর্ন বলেন, ‘ব্রেক্সিটের পর প্রথমেই পাউন্ডের দর পড়ে যাবে। ফলে যুক্তরাজ্যের অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দেবে। এই মুদ্রাস্ফীতির সঙ্গে চাকরিজীবীদের বেতন সামঞ্জস্য করলে দুই বছরের মধ্যে তাঁদের আয় তিন শতাংশ কমে যাবে। এর অর্থ, ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পর পূর্ণকাল কাজ করে একজন চাকরিজীবী প্রতিবছর ৮০০ পাউন্ড কম আয় করবেন।’