ব্রেক্সিটের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়া বা ব্রেক্সিটের দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে এবার দেশটির সিংহভাগ অর্থনীতিবিদই উদ্বেগ ব্যক্ত করেছেন। ব্রেক্সিট ইস্যুতে এ পর্যন্ত পরিচালিত সবচেয়ে বড় জরিপে দেখা যায়, ৮৮ শতাংশ অর্থনীতিবিদই মনে করেন, একক বাজার ছেড়ে গেলে যুক্তরাজ্যের মোট জাতীয় উৎপাদন বা জিডিপি দীর্ঘমেয়াদি পতনের মুখে পড়বে। আর পারিবারিক আয়ে এর প্রভাব পড়ার ব্যাপারেও শঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতি-বিষয়ক ৮২ শতাংশ বিশেষজ্ঞ। যুক্তরাজ্যের শিক্ষাঙ্গন, শহর, শিল্প, ক্ষুদ্র ব্যবসা ও সরকারি ক্ষেত্রে কাজ করা শীর্ষ অর্থনীতিবিদদের ১০ জনের ৯ জনেরই ধারণা, ব্রেক্সিটে ব্রিটিশ অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।
বিবিসি