ব্ল্যাক বক্স 'ক্ষতিগ্রস্ত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুর্কি ক্ষেপণাস্ত্র হামলায় গত মাসে ভূপাতিত রুশ যুদ্ধবিমানের তথ্য ধারক ব্ল্যাক বক্সের মেমোরি কার্ড ‘ক্ষতিগ্রস্ত’ হয়ে গেছে। রাশিয়ার তদন্ত কর্মকর্তারা গতকাল শুক্রবার সাংবাদিক ও কূটনীতিকদের সামনে আনুষ্ঠানিকভাবে ওই ব্ল্যাক বক্স খোলেন। কিন্তু এতে ওই ফ্লাইটের তথ্য মেলেনি। সংরক্ষিত এসব তথ্য হারিয়ে গেছে বলেই ধারণা করছেন তদন্তকারী দলের প্রধান নিকোলাই প্রিমাক। ব্ল্যাক বক্স থেকে তথ্য পেলে বিমানটি ঠিক কোথায় হামলার শিকার হয়েছিল, তা স্পষ্ট হয়ে যেত। এতে ওই ঘটনা নিয়ে রাশিয়া ও তুরস্কের মধ্যে চলমান বিরোধের একটা কিনারা হতো। ঘটনাটির জেরে তুরস্কের ওপর রাশিয়া বেশ কিছু অবরোধ আরোপ করেছে।
বিবিসি