ব্ল্যাক বক্সের তথ্য উদ্ধারে মাস খানেক লাগতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাশিয়ায় বিধ্বস্ত হওয়া যাত্রীবাহী বিমানের ব্ল্যাক বক্স মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তা থেকে তথ্য উদ্ধার করতে এক মাস পর্যন্ত সময় লাগতে পারে। গতকাল রোববার রাশিয়ার এয়ারলাইন নিয়ন্ত্রক সংস্থা এ কথা জানিয়েছে।
গত শনিবার সকালে রাশিয়ার দক্ষিণ প্রান্তের রস্তোভ অন দন শহরে ফ্লাইদুবাই এয়ারলাইনসের একটি বিমান বিধ্বস্ত হয়ে ৬২ জন আরোহীর সবাই নিহত হন।
রাশিয়ার ইন্টারস্টেট এভিয়েশন কমিটির (আইএসি) ওয়েবসাইটে ক্ষতিগ্রস্ত ব্ল্যাক বক্সের ছবিসহ দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘উদ্ধার করা ব্ল্যাক বক্সটি যান্ত্রিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞরা...তদন্ত শুরু করেছেন।’
এদিকে গতকাল ফ্লাইদুবাই জানিয়েছে, রাশিয়ায় বিমান বিধ্বস্ত হওয়ার পরিপ্রেক্ষিতে তারা কোনো ফ্লাইট বাতিল করেনি এবং কোনো ফ্লাইট বিলম্বিতও হয়নি।