ব্ল্যাক বক্সের সংকেত শনাক্ত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমধ্যসাগরে বিধ্বস্ত হওয়া মিসরের ইজিপ্টএয়ারের বিমানটির ব্ল্যাক বক্সের সংকেত শনাক্ত করা গেছে বলে জানিয়েছে ফ্রান্সের নৌবাহিনী। ফরাসি নৌবাহিনীর একটি জাহাজ গভীর পানিতে শব্দ শনাক্তকরণ যন্ত্র দিয়ে অনুসন্ধান করার একপর্যায়ে সেটির সংকেত পেয়েছে বলে জানানো হয়েছে। সমুদ্রগর্ভের তিন হাজার মিটার গভীর থেকে এ সংকেত পাওয়া যাচ্ছে। গত ১৯ মে ফ্রান্সের প্যারিস থেকে ৬৬ জন আরোহী নিয়ে মিসরের কায়রো যাওয়ার পথে সাগরে বিধ্বস্ত হয় ইজিপ্টএয়ারের যাত্রীবাহী বিমানটি। বিমানের উড্ডয়নকালের সব তথ্যের রেকর্ড এবং ককপিটের সব রকম কথাবার্তা ও শব্দ রেকর্ড হয় ব্ল্যাক বক্সে। ফলে দুর্ঘটনার কারণ নির্ধারণে এটি উদ্ধার করা প্রয়োজন। এএফপি