ব্ল্যাক বক্সের সন্ধানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ মিসরীয় উড়োজাহাজ এমএস-৮০৪-এর ব্ল্যাক বক্সের সন্ধানে নামছে ফরাসি কোম্পানি আলসিমার। অনুসন্ধান কমিটির প্রধান গতকাল বৃহস্পতিবার এ কথা জানান। আলসিমার প্রতিষ্ঠানটি সমুদ্রে কোনো বস্তুর সন্ধানের কাজ করে। অনুসন্ধান কমিটির প্রধান আয়মান আল-মোকাদেম বলেন, নিখোঁজ বিমানটির অনুসন্ধানে গঠিত কমিটি ইতিমধ্যে এর ছবি এবং অডিও রেকর্ডিং পেয়েছে গ্রিসের কাছ থেকে। উড়োজাহাজের পাইলট ও গ্রিসের এয়ার ট্রাফিক কন্ট্রোল বিভাগের সঙ্গে শেষ কথোপকথনের রেকর্ড তা। অনুসন্ধানকাজে আরও একটি প্রতিষ্ঠানকে নিয়োজিত করার জন্যও কাজ চলছে।
রয়টার্স